✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

কঙ্গোয় ৫৭ জনকে হত্যা করেছে এডিএফ সদস্যরা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৬-০৪, | ০৬:০৫:১৫ |

অন্তত ৫৭ বেসামরিক মানুষকে হত্যা করেছে ডিআর কঙ্গোর এলাইড ডেমোক্রেটিক ফোর্সের (এডিএফ) সদস্যরা। শুক্রবার জাতিসংঘ জানিয়েছে, গত ৩১শে মে এই হত্যাযজ্ঞ সংগঠিত করে সশস্ত্র গোষ্ঠীটি। দেশটির পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে। এ খবর দিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।

খবরে বলা হয়, ১৯৯০ সালের দিকে কঙ্গোর প্রতিবেশি রাষ্ট্র উগান্ডা থেকে এডিএফের আক্রমণে প্রায় ৬ হাজার মানুষ বাস্তচ্যুত হয়েছিল। তারা এসে এই ইতুরিতে বিভিন্ন উদ্বাস্তু শিবিরে বাস করছিলেন। জাতিসংঘের শরনার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর মুখপাত্র বাবর বেলোচ জেনেভায় সাংবাদিকদের বলেন, গত ৩১শে মে এসব উদ্বাস্তু শিবিরে আবারো হামলা চালায় এডিএফ। এতে ৫৭ বেসামরিক মানুষ নিহত হন।

আহত করা হয় বহুজনকে। ২৫ জনকে অপহরণ করে নিয়ে গেছে এডিএফ সদস্যরা। চলে যাওয়ার আগে সেখানে অন্তত ৭০টি বাড়ি ও দোকান জ্বালিয়ে দিয়েছে তারা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..