✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মহামারি মোকাবিলায় আন্তর্জাতিক চুক্তির প্রস্তাব ডব্লিউএইচও প্রধানের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৬-০১, | ০৫:২৭:৩৭ |

মহামারির বিরুদ্ধে প্রস্তুতি আরও দৃঢ় করতে হবে। এ জন্য একটি আন্তর্জাতিক চুক্তির বিষয়ে এ বছরই আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়াসুস।

সোমবার ডব্লিউএই্ও’র বার্ষিক মন্ত্রিপরিষদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান বলেন, বর্তমানে জাতিসংঘের বিভিন্ন সংস্থাকে কভিড-১৯ এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে ‘গুরুতর চ্যালেঞ্জ’ মোকাবেলা করতে হচ্ছে। এ ধরনের সংকট মোকাবিলায় নমনীয় এবং টেকসই তহবিল প্রয়োজন।

আন্তর্জাতিক মহামারি চুক্তির বিষয়ে এখনই আলোচনা শুরু করার প্রয়োজন আছে কি-না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী ২৯ নভেম্বর ডব্লিউএইচওর ১৯৪ সদস্য দেশের মন্ত্রীরা বৈঠকে বসবেন বলেও এ দিন সিদ্ধান্ত হয়।

গত এক সপ্তাহ ধরে মন্ত্রিপরিষদের সম্মেলন চলছে। সোমবার সম্মেলনের শেষ দিন ছিল। এ দিন স্বাস্থ্যমন্ত্রীরা নতুন নতুন ভাইরাস দমনে বিভিন্ন দেশ এবং ডব্লিউএইচও উভয়ের সক্ষমতা বাড়াতে স্বাধীন গবেষকদের দ্বারা আরও বেশি উচ্চাকাঙ্ক্ষী গবেষণার প্রয়োজনের বিষয়ে একমত হন।

তেদ্রোস বলেন, আমার বিশ্বাস এই একটি সুপারিশ ডব্লিউএইচও এবং বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা উভয়কে আরও বেশি শক্তিশালী করতে সবচেয়ে বেশি কাজ করবে। সেই সুপারিশ হলো, মহামারি মোকাবিলার প্রস্তুতি এবং ব্যবস্থা গ্রহণের বিষয়ে একটি আন্তর্জাতিক চুক্তি। এটা এমন একটি পরিকল্পনা, যেটা নিয়ে সামনে অগ্রসর হওয়ার সময় এসে গেছে।

এ ধরনের একটি চুক্তি এখন সময়ের দাবি। যদিও এ ধরনের কোনো আন্তর্জাতিক চুক্তিতে পৌঁছাতে হলে লম্বা পথ পাড়ি দিতে হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..