✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সস্ত্রীক টিকার দ্বিতীয় ডোজ নিলেন রাষ্ট্রপতি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৫-০৬, | ১৩:১৬:০১ |

করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। ৭৭ বছর বয়সী রাষ্ট্রপ্রধান বৃহস্পতিবার দুপুরে টিকা নেন বলে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানিয়েছেন। খবর বাসস ও বিডিনিউজের।

রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানমও টিকার দ্বিতীয় ডোজ নেন। টিকা নিয়ে রাষ্ট্রপতি এই মহামারিকালে দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

গত ১০ মার্চ কভিড টিকার প্রথম ডোজ নিয়েছিলেন মোঃ আবদুল হামিদ। গত ৭ ফেব্রুয়ারি বাংলাদেশে গণটিকাদান শুরু করে সরকার। ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অপফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ করে শুরু হয় টিকাদান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..