✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বিশ্বে করোনা শনাক্ত সাড়ে ১৪ কোটি ছাড়াল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৪-২৩, | ০৪:৫৬:২৩ |

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের ভয়াবহতা ক্রমশ বেড়েই চলেছে। এখন পর্যন্ত সারা বিশ্বে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন সাড়ে ১৪ কোটির বেশি মানুষ। এ সময়ে করোনায় মারা গেছেন ৩০ লাখ ৮৪ হাজারের বেশি।

শুক্রবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা যায়।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত শনাক্ত হয়েছে মোট ১৪ কোটি ৫৩ লাখ ২২ হাজার ৫২১ জন করোনা রোগী। এর মধ্যে মারা গেছেন ৩০ লাখ ৮৪ হাজার ৯৯৫ জন। আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ১২ কোটি ৩৩ লাখ ৯ হাজার ৫০৭ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৩ কোটি ২৬ লাখ ৬৯ হাজার ১২১ জন। মারা গেছে ৫ লাখ ৮৪ হাজার ২২৬ জন।

এরপরই রয়েছে ভারত। এশিয়ার মধ্যে সবচেয়ে শোচনীয় অবস্থায়ও রয়েছে দেশটি। সেখানে করোনা রোগী শনাক্ত হয়েছে ১ কোটি ৬২ লাখ ৫৭ হাজার ৩০৯ জন। মারা গেছে ১ লাখ ৮৫ হাজার ৯২৮ জন।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে এক কোটি ৪১ লাখ ৭২ হাজার ১৩৯ জন। মারা গেছে ৩ লাখ ৮৩ হাজার ৭৫৭ জন।

তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম। দেশে এখন পর্যন্ত ৭ লাখ ৩৬ হাজার ৭৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১০ হাজার ৭৮১ জনের। সেরে উঠেছেন ৬ লাখ ৪২ হাজার ৪৪৯ জন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..