✕


দিল্লি বিমানবন্দরে সিজেপি নেতা অভিজিৎ দীপকে হেনস্তা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-১৫, | ০১:৪৭:৩০ |
ভারতের রাজধানী নয়াদিল্লির বিমানবন্দরে হেনস্তার শিকার হয়েছেন তরুণদের অনলাইন আন্দোলন ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিমানবন্দর থেকে হেঁটে বের হওয়ার সময় এক ব্যক্তি তার দিকে তেড়ে গিয়ে ‘দেশ কেন ধ্বংস করছেন’ বলে চিৎকার করছেন। জবাবে দীপকে কেবল হাসিমুখে বুড়ো আঙুল দেখিয়ে স্থান ত্যাগ করেন।

উল্লেখ্য, সম্প্রতি নির্বাচন কারচুপির অভিযোগে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে সিজেপির বিক্ষোভের পর থেকে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এর জেরে সিজেপির সহযোগী দুই আন্দোলনকারী আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে যন্তর মন্তরে জাতীয় পতাকা তোলার অপরাধে পাঁচ দিনের বিচারিক হেফাজতে পাঠায় পুলিশ।

দিল্লি বিমানবন্দরে ফিরে এই গ্রেপ্তার ও বিচারিক হেফাজতের কড়া সমালোচনা করেন দীপকে। রাহুল গান্ধীসহ বেশ কয়েকজন বিরোধীদলীয় নেতা এই গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..