✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

টিকাদানে শীর্ষে যুক্তরাষ্ট্র

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৪-২০, | ১২:১২:১১ |

মোট জনসংখ্যার প্রায় অর্ধেক প্রবীণ নাগরিককে অন্তত এক ডোজ করোনার টিকাদানের মাধ্যমে শীর্ষ তালিকায় উঠেছে যুক্তরাষ্ট্র।

দেশের ১৩০ মিলিয়ন মানুষের মধ্যে ১৮ বছর ও তার বেশি বয়সের নাগরিকরা টিকা কার্যক্রমের আওতায় এসেছেন। বিশ্ব যখন কোভিডের দ্বিতীয় ঢেউ মোকাবিলা করছে তখন এই পরিসংখ্যান নিঃসন্দেহে স্বস্তি দেবে বাইডেন প্রশাসনকে।

সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এর তথ্য অনুযায়ী, আমেরিকার ৮৪ মিলিয়ন প্রবীণ নাগরিককে ইতিমধ্যেই টিকা দেওয়া হয়ে গেছে। যা দেশের মোট জনসংখ্যার ৩২. ৫ শতাংশ।

তবে মহামারি বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচির মতে কোভিডের দ্বিতীয় ঢেউ যে হারে ছড়িয়ে পড়ছে তাতে বর্তমান পরিস্থিতিতে কিছু বলা অনিশ্চিত হয়ে পড়েছে। হোয়াইট হাউজের পক্ষ থেকে ভ্যাকসিনকে দ্রুত সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সিডিসি জানিয়েছে, ১০৯ মিলিয়ন ফাইজার, ৯২ মিলিয়ন মর্ডানা এবং ৭.৯ মিলিয়ন জনসন অ্যান্ড জনসনের টিকা ব্যবহার করা হয়েছে দেশটিতে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..