✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

প্রতি বছর টিকা নেওয়া লাগতে পারে!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৪-১৬, | ০৬:০৫:২১ |

এখন থেকে প্রতি বছর করোনাভাইরাসের টিকা নেওয়ার প্রয়োজন হতে পারে জানিয়েছেন মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলবার্ট বোরলা।

সম্প্রতি সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানান বলে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে।

বৃহস্পতিবার প্রকাশিত ওই সাক্ষাৎকারে বোরলা বলেন, পুরোপুরোরি টিকার আওতায় আসতে ফাইজারের তৃতীয় ডোজ গ্রহণ করতে হবে। এটি এক বছরের মধ্যে সম্পন্ন করতে হবে। এছাড়া এখন থেকে প্রতি বছর করোনার টিকা নিতে হতে পারে।

তিনি বলেন, পরিস্থিতি কী ঘটে তা দেখতে হবে, কতদিন পর্যন্ত এমনটি প্রয়োজন হতে পারে সেটিও দেখার আছে।

ফাইজারের সিইও বলেন, কোথাও সম্ভবত একটি পরিস্থিতি তৈরি হলো সেখানে তৃতীয় ডোজ প্রয়োজন হলো, কোথাও ছয় থেকে ১২ মাসের মধ্যে এটি হতে পারে। এরপর আবার সেখান থেকে টিকা দেওয়া শুরু হলো। প্রতি বছর টিকা কার্যক্রম চালানো হতে পারে। তবে এসব ব্যাপারে নিশ্চিত হওয়া দরকার।

করোনা প্রতিরোধে বিশ্বের বিভিন্ন দেশে চলছে টিকাদান কার্যক্রম। প্রথম ডোজ শেষ হয়ে কোথাও কোথাও চলছে দ্বিতীয় ডোজ প্রয়োগ। দুই ডোজ নেওয়ার পরও টিকাগ্রহণকারী কতদিন সুরক্ষিত থাকবেন তা নিয়ে অবশ্য এখনও কোনও সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি গবেষকরা।

চলতি মাসের শুরুর দিকে টিকার সুরক্ষা নিয়ে গবেষণার বরাত দিয়ে ফাইজার জানায়, তাদের টিকার কার্যকারিতা ৯১ শতাংশের বেশি। কোনও কোনও ক্ষেত্রে এটি ৯৫ শতাংশের ওপরও সুরক্ষা দিতে পারে। দুই ডোজ টিকা গ্রহণের পর যে কেউ ছয় মাসের বেশি সুরক্ষিত থাকতে পারবেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..