✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ব্যবহারকারীদের হয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে ফোনকল করবে গুগলের জেমিনাই

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-২৯, | ১৪:০২:১৯ |

গুগল জেমিনাই এআই-তে যুক্ত হতে যাচ্ছে ‘কল ফর মি’ নামের একটি নতুন ফিচার। যার মাধ্যমে ব্যবহারকারীদের হয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে ফোন দিয়ে দরকারি তথ্য সংগ্রহ করা যাবে। এই ফিচারের সাহায্যে দোকানে পণ্যের স্টক জানা, রেস্তোরাঁয় টেবিল রিজার্ভ করা কিংবা অ্যাপয়েন্টমেন্টের সময় পরিবর্তন করার মতো কাজগুলো জেমিনাই নিজেই ফোন করে সেরে নিতে পারবে।

গুগলের তথ্যমতে, কল ফর মি সুবিধায় জেমিনাই শুধু ফোন করে তথ্য সংগ্রহ করবে না, প্রয়োজনে ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তির সঙ্গে কথোপকথনও চালিয়ে যাবে। ফোন করার আগে জেমিনাই কোন নম্বরে কল করবে এবং ব্যবহারকারীর কোন কোন তথ্য প্রকাশ করবে, তা আগেই জানিয়ে দেবে। এরপর ব্যবহারকারী অনুমতি দিলে ফোন করবে জেমিনাই। কলটি ব্যবহারকারীর নিজের ফোন নম্বর ও মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করেই করা হবে।  

নতুন এ সুবিধা ব্যবহারকারীদের হয়ে কাজ করলেও নিরাপত্তাহীনতার কারণ হবে না বলে জানিয়েছে গুগল। কারণ, ফোনে কথোপকথন চলার সময় ব্যবহারকারীরা চাইলে সরাসরি তা জানতে পারবেন। জেমিনাই কী বলছে এবং অপর প্রান্তের ব্যক্তি কী বলছেন, তা লাইভ ট্রান্সক্রিপ্টের মাধ্যমে ফোনের পর্দায় দেখা যাবে। প্রয়োজন হলে যেকোনো সময় কথোপকথনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়ার সুযোগও থাকবে। ফোনে কথা বলা শেষ হলে ব্যবহারকারীদের ফলাফল জানাবে জেমিনাই।

প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে পিক্সেল ১১ সিরিজের ফোন ব্যবহারকারী এবং গুগল এআই সাবস্ক্রিপশন নেওয়া ব্যক্তিদের জন্য সুবিধাটি চালু করা হবে। পরীক্ষামূলক পর্যায়ে থাকা সুবিধাটি ব্যবহারের জন্য ব্যবহারকারীদের ফোনে ‘ফোন বাই গুগল’ অ্যাপের পাবলিক বেটা সংস্করণ এবং জেমিনাই অ্যাপের সর্বশেষ সংস্করণ থাকতে হবে। সূত্র: টেক ক্রান্চ

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..