✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-২৯, | ১৩:২১:২৩ |
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয় জন প্রার্থীরই মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম।

​মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জেলা নির্বাচন কার্যালয়ে আয়োজিত যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে প্রার্থীদের মনোনয়নপত্রের তথ্যাদি সঠিক থাকায় সবার মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়।

​মনোনয়ন বৈধ হওয়া ছয় প্রার্থী হলেন- মির্জা ফয়সল আমিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি); ওবায়দুল্লাহ মাসুদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি); দেলাওয়ার হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী; হাফেজ মো. খাদেমুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ; মো. আব্দুল আলীম নিজামী, বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং হোসেন মোহাম্মদ ওমর ফারুক, বাংলাদেশ কংগ্রেস।

​মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে। তিনি নির্বাচনে অংশ নেয়া সব দল ও প্রার্থীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

​নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে ৮ অক্টোবর। আগামী ২৯ অক্টোবর আসনটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

​উল্লেখ্য, ঠাকুরগাঁও সদর, নবগঠিত রুহিয়া ও ভুল্লী উপজেলা নিয়ে গঠিত ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। এতে ১৮৫টি ভোটকেন্দ্রের ৯৮৯টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..