✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আবারও প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-২৯, | ০২:১০:২২ |
ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে প্রতি তিন মাস (ত্রৈমাসিক) অন্তর ভ্যাট রিটার্ন ও কর জমা দেয়ার যে সুবিধা দেয়া হয়েছিল, তা বাতিল করেছে সরকার। ফলে আগের নিয়মে ফিরে গিয়ে ব্যবসায়ীদের আবার প্রতি মাসেই ভ্যাট রিটার্ন দাখিল এবং প্রদেয় কর পরিশোধ করতে হবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত সংশোধনীর অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

চলতি অর্থবছরের বাজেটে তিন মাস পর পর ভ্যাট রিটার্ন দাখিলের সুবিধা চালু করা হয়েছিল। তবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পরবর্তীতে জানায়, এই ব্যবস্থার ফলে ভ্যাট বা মূল্যসংযোজন কর আদায়ের গতি অনেকটাই শ্লথ হয়ে পড়েছে। তাই রাজস্ব আদায়ের গতি ফেরাতে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আবেদন জানায় সংস্থাটি।

প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, করদাতাদের প্রতি তিন কর মেয়াদ (ট্যাক্স পিরিয়ড) শেষ হওয়ার সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে রিটার্ন জমা দেয়ার যে সুযোগ দেয়া হয়েছিল, তার পরিবর্তে এখন থেকে প্রতিটি কর মেয়াদ বা মাস শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে রিটার্ন দাখিলের বিধান পুনর্বহাল করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..