✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

পশ্চিমবঙ্গে দলীয় অফিস চালু করলেন থালাপতি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-২৯, | ০২:০৭:২৫ |
তামিল সুপারস্টার জোসেফ বিজয় থালাপতির রাজনৈতিক দল ‘তামিলাগা ভেটরি কাজ়াগম’ বা টিভিকে এবার পশ্চিমবঙ্গেও তাদের দলীয় কার্যালয় চালু করল। রোবাবার পূর্ব বর্ধমানের ফাগুপুরে এই কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের রাজ্য আহ্বায়ক চৈতালি রায়-সহ অন্যান্য জেলা নেতৃত্ব।

রাজ্যে দলের আগামী পদক্ষেপ সম্পর্কে নেতৃত্ব জানিয়েছেন, আপাতত সরাসরি রাজনৈতিক কর্মসূচির বদলে সামাজিক কাজের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছনোই তাঁদের প্রধান লক্ষ্য। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ মেনেই বাংলায় টিভিকের সংগঠন বিস্তারের প্রাথমিক পর্যায়ে এই সামাজিক কর্মকাণ্ডে বিশেষ জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রাজ্য আহ্বায়ক।

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের কয়েক মাস আগেই সক্রিয় রাজনীতিতে আত্মপ্রকাশ করেছেন জনপ্রিয় তামিল অভিনেতা বিজয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..