✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

থাইল্যান্ডে বন্যায় আটজন নিহত, ব্যাংককসহ প্লাবিত ২৭ প্রদেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-২৮, | ১৩:২৫:২৬ |
থাইল্যান্ডে চলতি মাসের মাঝামাঝিতে শুরু হওয়া বন্যায় আটজন নিহত হয়েছেন। রাজধানী ব্যাংককে এখনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে ভারী বৃষ্টির কারণে শহরটিকে দুর্যোগ কবলিত এলাকা ঘোষণা করা হয়েছে।

দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন অধিদপ্তরের (ডিডিপিএম) তথ্য অনুযায়ী, যে আটজন মারা গেছেন তারা পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোর বাসিন্দা। ব্যাংককের বাইরে ২৭টি প্রদেশে বন্যায় ৫ লাখের বেশি পরিবার ও ১৭ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাজধানীতে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ৫২ হাজার পরিবার। গত শনিবার প্রায় ৪৮ ঘণ্টার ভারী বৃষ্টিতে পানি বেড়ে সড়ক প্লাবিত হয়। সোমবার ডিডিপিএম জানিয়েছে, সেখানকার পানির উচ্চতা স্থিতিশীল আছে। এএফপির সাংবাদিকরা শহরটির একাংশে বাসিন্দাদের উরু সমান পানির ভেতর দিয়ে চলাচল করতে দেখেছেন।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে স্কুল বন্ধ রাখা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া বাসিন্দাদের বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। সোমবার সকালে সড়কগুলোতে স্বাভাবিকের তুলনায় কম ব্যস্ততা দেখা গেছে। সরকারের মুখপাত্র এক্কাপব পিয়ানপিসেস এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ব্যাংককের কিছু এলাকায় এখনও পানির উচ্চতা বেশি।

থাইল্যান্ডে বর্ষাকালে বৃষ্টিপাত স্বাভাবিক ঘটনা। সেপ্টেম্বর মাস সবচেয়ে বৃষ্টিপ্রবণ সময়। অনেক বাসিন্দার মতে, এবার আগের বছরগুলোর তুলনায় বেশ খারাপ পরিস্থিতি বিরাজ করছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..