✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সালমান-আনিসুলের মামলায় সাক্ষ্যগ্রহণ পেছাল

পরবর্তী তারিখ ২৬ অক্টোবর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-২৮, | ১৩:০৩:৪৬ |
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে।

রাষ্ট্রপক্ষের সাক্ষী অসুস্থ থাকায় আগামী ২৬ অক্টোবর পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

সোমবার (২৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর সদস্য বিচারক মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

সালমান-আনিসুলের মামলায় সাক্ষ্যগ্রহণ পেছাল
স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলার পরিবেশ ফেরানো সম্ভব নয়: নাহিদ ইসলাম
এদিন মামলায় রাষ্ট্রপক্ষের ১৩তম সাক্ষীর জবানবন্দি গ্রহণের দিন ধার্য ছিল। তবে ওই সাক্ষী ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় আদালতে উপস্থিত হতে পারেননি। এ কারণে সাক্ষ্যগ্রহণের জন্য নতুন তারিখ চেয়ে প্রসিকিউশনের পক্ষ থেকে আবেদন করা হয়।

শুনানিতে প্রসিকিউটর মিজানুল ইসলাম ট্রাইব্যুনালকে বলেন, ‘আজ রাষ্ট্রপক্ষের ১৩তম সাক্ষীর জবানবন্দি হওয়ার কথা ছিল। কিন্তু তিনি ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় আদালতে আসতে পারেননি। এ কারণে অক্টোবরের শেষের দিকে সময় প্রয়োজন।’ পরে আদালত ২৬ অক্টোবর পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করেন।

এর আগে সোমবার সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে করে সালমান এফ রহমান ও আনিসুল হককে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশনের শুনানির সময় তারা দুজনই কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলাটিতে হত্যা, উসকানি ও প্ররোচনাসহ পাঁচটি অভিযোগ আনা হয়েছে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে। এসব অভিযোগের ভিত্তিতে প্রসিকিউশন ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করে। গত বছরের ৪ ডিসেম্বর একই ট্রাইব্যুনাল অভিযোগগুলো আমলে নেন।

পরে চলতি বছরের ১২ জানুয়ারি আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে তাদের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। এরপর ২২ ফেব্রুয়ারি থেকে মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। সাক্ষ্যগ্রহণের ধারাবাহিকতায় সোমবার ১৩তম সাক্ষীর জবানবন্দি নেওয়ার কথা থাকলেও তার অসুস্থতার কারণে তা পিছিয়ে গেল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..