✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

যুদ্ধ চাই না, তবে আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-২৮, | ১২:৪০:৫৬ |

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ আবার শুরু হলে ইরান ‘পুরোপুরি প্রস্তুত’ রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ওয়াশিংটন তেহরানের দেওয়া সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করার পর এমন মন্তব্য করেন তিনি। কাতারভিত্তিক বার্তাসংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গত সপ্তাহে ইরানের দেওয়া শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই প্রস্তাবের লক্ষ্য ছিল যুদ্ধের অবসান এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পথ তৈরি করা।

এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, ট্রাম্প প্রস্তাব প্রত্যাখ্যান করলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার যুদ্ধ শুরু হলে তার দেশ প্রস্তুত রয়েছে। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টেও একই বার্তা পুনর্ব্যক্ত করেন তিনি।

আরাগচি লেখেন, ‘প্রেসিডেন্ট পেজেশকিয়ান এবং আমি যুদ্ধ বিক্রি করতে নিউইয়র্কে আসিনি। আমরা শান্তি প্রতিষ্ঠার পথ তৈরি করতে এসেছিলাম।’

তিনি আরও বলেন, ‘তবে যেকোনো আগ্রাসনের মুখে ইরান দৃঢ় থাকবে এমনকি সেটি সর্বনাশা যুদ্ধ হলেও।’

একই সঙ্গে কূটনৈতিক সমাধানের পথও খোলা রাখার কথা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘একই সময়ে আমরা প্রকৃত কূটনীতির জন্যও প্রস্তুত।’

অন্যদিকে ট্রাম্প জানিয়েছেন, চলতি সপ্তাহে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আরও আলোচনা হতে পারে। তিনি আরও দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ‘খুব শিগগির’ যুদ্ধে জয়ী হবে।

ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের পাশাপাশি হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনাও অব্যাহত রয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথটি দিয়ে তেল সরবরাহ স্বাভাবিক করার বিষয়টি দুই দেশের আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তেহরানের সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান এবং উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যের পর নতুন করে সংঘাত বাড়ার আশঙ্কা তৈরি হলেও, ইরান কূটনীতির পথও খোলা রাখার বার্তা দিয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..