✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

কক্সবাজার চাঁদের গাড়ি উল্টে নিহত ১, আহত ১৩ পর্যটক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-২৮, | ১০:৫১:২১ |

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের রেজুখাল এলাকায় বেপরোয়া গতির চাঁদের গাড়ি দুর্ঘটনায় হাবিব নামে এক পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়িতে থাকা আরো ১৩ পর্যটক গুরুতর আহত হয়েছেন।

জানা গেছে, রাজধানী ঢাকা থেকে আসা ১৪ জনের একটি পর্যটক দল মেরিন ড্রাইভ সড়কের বিভিন্ন পর্যটনকেন্দ্র ঘুরে চাঁদের গাড়িতে করে শহরে ফেরার পথে রেজুখাল এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। এতে গাড়িতে থাকা ১৪ জনই গুরুতর আহত হন। তারা সবাই একই পরিবারের সদস্য বলেও জানা গেছে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হাবিবকে মৃত ঘোষণা করেন।

নিহত হাবিব রাজধানীর মহাখালীর বাসিন্দা বলে জানা গেছে। আহত ১৩ জনের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় নেওয়া হয়েছে। 

দুর্ঘটনার পরপরই চাঁদের গাড়ির চালক পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি জব্দের পাশাপাশি চালককে শনাক্তের চেষ্টা করছে।

আহত এক পর্যটক জানান, শুরু থেকেই চালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। কয়েকবার তাকে গাড়ির গতি কমানোর জন্য সতর্ক করা হলেও তিনি তা আমলে নেননি। একপর্যায়ে রেজুখাল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..