✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বাংলা কিউআর লেনদেনে প্রণোদনা ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-২৮, | ০০:৫৪:৪০ |

বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেন ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ী এবং সেবাদাতাদের মধ্যে আরও জনপ্রিয় করতে ব্যাংক ও পেমেন্ট সার্ভিস প্রতিষ্ঠানগুলোকে প্রণোদনা সুবিধা দেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রবিবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট (পিএসডি) থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন হওয়া অনুর্ধ্ব ২ হাজার টাকার প্রতিটি বাংলা কিউআর লেনদেনের বিপরীতে একোয়্যারিং প্রতিষ্ঠান ০.১০ শতাংশ এবং ইস্যুয়িং প্রতিষ্ঠান ০.২০ শতাংশ হারে প্রণোদনা পাবে।

ব্যক্তিগত খুচরা হিসাবের (পার্সোনাল রিটেইল অ্যাকাউন্ট) মাধ্যমে যুক্ত হওয়া ক্ষুদ্র ও প্রান্তিক বিক্রেতা এবং সেবাদাতা, পাশাপাশি বৈধ ট্রেড লাইসেন্সধারী অন্যান্য মার্চেন্টদের মাধ্যমে করা লেনদেনের বিপরীতে এই প্রণোদনা মাসিক ভিত্তিতে প্রদান করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেনের ব্যবহার আরও বাড়াতে এ বছরের ১০ আগস্ট জারি করা আগের এক বিজ্ঞপ্তিতে প্রকাশিত সংশ্লিষ্ট বিধানটি প্রতিস্থাপন করে এই নতুন নিয়ম চালু করা হয়েছে।

এতে বলা হয়, আগের বিজ্ঞপ্তিতে উল্লিখিত অন্যান্য সকল শর্তাবলী অপরিবর্তিত থাকবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..