✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সকলকে ঐক্যবদ্ধ থেকে দেশকে এগিয়ে নিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-২৮, | ০০:০০:৩৯ |

স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন বলেছেন, পতিত সরকারের লোকজন ও স্বাধীনতাবিরোধীরা সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। ঐক্যবদ্ধভাবে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করে দেশকে এগিয়ে নিতে হবে।

আজ রবিবার বিকেলে সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে মানিকগঞ্জে বিএনপির আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ১৭ বছরে দেশকে ধ্বংস করে দেওয়া হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে দেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশ স্বাধীন করেছিল। কিন্তু স্বাধীনতার পরও এ দেশের মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ পায়নি। তৎকালীন সরকার বাকশাল কায়েম করে মানুষের বাক্‌স্বাধীনতা হরণ করেছিল।

তিনি বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সময়ে দেশের মানুষ বাক্‌স্বাধীনতা ও ভোটাধিকার ফিরে পেয়েছিল। আবারও পতিত সরকারের লোকজন ও স্বাধীনতাবিরোধীরা সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ঐক্যবদ্ধভাবে তাদের সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করে দিতে হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস ও জিন্নাহ কবির, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মইনুল ইসলাম খান শান্ত, মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান। এছাড়া জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজীব, যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট জি এস জিন্নাহসহ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..