✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন ইংলিস, শঙ্কায় টেস্ট সিরিজও

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-২৭, | ১৪:২৮:৩২ |

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচ থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার উইকেটকিপার-ব্যাটার জশ ইংলিস। ডান হাতের তর্জনীতে চোট পাওয়ায় আগামী মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজেও তার খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

ডারবানে সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার ফিল্ডিংয়ের সময় চোট পান ইংলিস। পরে ব্যাট হাতে ৩ রান করে বিয়র্ন ফরচুনের বলে রিভার্স সুইপ করতে গিয়ে আউট হন তিনি। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে হারারেতে ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি করেছিলেন এই অস্ট্রেলিয়ান।

ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, চোটের স্ক্যান করাতে ইংলিস দেশে ফিরবেন। তিন ম্যাচের টেস্ট সিরিজে তার খেলার বিষয়ে পরবর্তী মূল্যায়ন এবং সুস্থ হয়ে ওঠার অগ্রগতির পর সিদ্ধান্ত নেওয়া হবে।

ইংলিসের অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ দুই ওয়ানডেতে উইকেটকিপিংয়ের দায়িত্বে ফিরছেন অ্যালেক্স ক্যারি। সাম্প্রতিক সময়ে ক্যারি ও ইংলিস একসঙ্গে খেললে ইংলিসই উইকেটের পেছনে দাঁড়িয়েছেন, আর ক্যারি ফিল্ডিং করেছেন। এবার আবারও ওয়ানডেতে কিপিং গ্লাভস হাতে নিতে হবে ক্যারিকে।

টেস্ট স্কোয়াডেও আছেন ইংলিস। সেখানে তিনি অতিরিক্ত ব্যাটার এবং রিজার্ভ উইকেটকিপার হিসেবে রাখা হয়েছে। এখন পর্যন্ত পাঁচটি টেস্ট খেলেছেন তিনি, সবগুলোতেই বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে খেলেছেন। চার থেকে সাত নম্বর—বিভিন্ন পজিশনে ব্যাট করেছেন ইংলিস।

২০২৫ সালের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেকেই সেঞ্চুরি করেছিলেন তিনি। তবে এরপর ছয় ইনিংসে আর ৩২ রানের বেশি করতে পারেননি।

ইংলিস যদি আগামী মাসে ডারবানে প্রথম টেস্টের আগে সুস্থ হয়ে সফরে ফিরতে না পারেন, তাহলে অস্ট্রেলিয়াকে বিকল্প উইকেটকিপার উড়িয়ে নেওয়ার কথা ভাবতে হবে। কারণ, ক্যারি চোটে পড়লে তখন দলে আর কোনো বিশেষজ্ঞ উইকেটকিপার থাকবে না। তবে দ্বিতীয় ওয়ানডের আগে নতুন কাউকে দক্ষিণ আফ্রিকায় নিয়ে আসার মতো পর্যাপ্ত সময় নেই।

২০২১-২২ অ্যাশেজে অভিষেকের পর থেকে কোনো টেস্ট মিস করেননি ক্যারি। গত মাসে বাংলাদেশের বিপক্ষে ম্যাকেতে নিজের ৫০তম টেস্ট খেলেছেন তিনি। অবশ্য গত বছর জ্যামাইকায় ক্যারি কনকাশনে আক্রান্ত হলে তার কাছ থেকে উইকেটকিপিংয়ের দায়িত্ব নিয়েছিলেন ইংলিস।

ইংলিসের সম্ভাব্য বিকল্প হিসেবে অস্ট্রেলিয়া ‘এ’ দলের সঙ্গে বর্তমানে ভারত সফরে থাকা জশ ফিলিপ ও স্যাম হার্পারের নাম বিবেচনায় আসতে পারে। অস্ট্রেলিয়া ‘এ’ দল সম্প্রতি ভারতের বিপক্ষে চার দিনের ম্যাচ শেষ করেছে। ওই ম্যাচে ফিলিপ দুই ইনিংসে ১৪ ও ৭ রান করেন। গত এক বছর ধরে অস্ট্রেলিয়ার সাদা বলের দলের আশপাশে ছিলেন তিনি।

অন্যদিকে, ভিক্টোরিয়ার হয়ে ২০২৫-২৬ মৌসুমে দারুণ পারফরম্যান্সের পর আলোচনায় এসেছেন স্যাম হার্পার। শেফিল্ড শিল্ডে ওপেনার হিসেবে তার পারফরম্যান্সও ছিল উল্লেখযোগ্য।

তবে অস্ট্রেলিয়ার নির্বাচকেরা যদি বিশেষজ্ঞ রিজার্ভ উইকেটকিপার ছাড়া সফরে যাওয়ার ঝুঁকি নিতে চান, তাহলে নাথান ম্যাকসুইনি কিংবা অভিজ্ঞ পিটার হ্যান্ডসকম্বও বিবেচনায় আসতে পারেন। গত মৌসুমে শেফিল্ড শিল্ডে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন হ্যান্ডসকম্ব। পাশাপাশি উইকেটকিপিংও করতে পারেন তিনি।

এদিকে অস্ট্রেলিয়া ‘এ’ দলের চার দিনের ম্যাচে কোনো ব্যাটারই পঞ্চাশের দেখা পাননি। পেসার ফার্গাস ও’নিল ৪৭ রান করে দলের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলেন। জেসন সাংহা করেন ৪৬ রান।

অস্ট্রেলিয়ায় এখনও ঘরোয়া প্রথম শ্রেণির মৌসুম শুরু হয়নি। শেফিল্ড শিল্ডের প্রথম রাউন্ডের ম্যাচগুলো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের সময়েই অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের বিপক্ষে ডারউইনে প্রথম টেস্টের পর বাদ পড়া জেক ওয়েদারাল্ডকেও এত দ্রুত দলে ফেরানোর সম্ভাবনা কম। তবে গত সপ্তাহে ওয়ানডে কাপে ৯২ রান করেছিলেন তিনি।

ক্যারি ও ইংলিসের বাইরে সর্বশেষ ২০২৩ সালের অ্যাশেজে টেস্ট দলে অতিরিক্ত উইকেটকিপার হিসেবে জিমি পিয়ারসনকে নিয়েছিল অস্ট্রেলিয়া। সে সময় ইংলিস তার প্রথম সন্তানের জন্মের কারণে দেশে ফিরে গেলে পিয়ারসনকে দলে যোগ করা হয়েছিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..