✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

খোকসায় ট্রাকচাপায় নছিমন চালকের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-২৭, | ১৪:২৬:৫৯ |

কুষ্টিয়ার খোকসায় ট্রাকচাপায় মুন্না (৩০) নামে শ্যালো ইঞ্জিন চালিত এক নছিমন চালক নিহত হয়েছেন। দুই দিনের ব্যবধানে একই সড়কে আবারও নছিমন চালকের মৃত্যুর ঘটনা ঘটলো। রবিবার সাকাল ৮টার দিকেকুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা বিলজানি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুন্না আলমডাঙ্গার মুন্সীগঞ্জ পশুরহাটা এলাকার মোতালেব হোসেনের ছেলে। স্থানীয়রা ঘাতক ট্রাক আটক করলেও চালক পালিয়ে যায়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকাল সাড়ে ৮টায় দিকে মুন্না করিমন নিয়ে রাজবাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে বিলজানি বাজার এলাকায় পৌঁছালে কুষ্টিয়াগামী একটি দ্রুতগতির ট্রাকটি নছিমনকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান মুন্না। পরে স্থানীয়রা ঘাতক ট্রাক আটক করলেও চালক পালিয়ে যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী নছিমন চালক রাজন জানান, তারা কয়েকটি গাড়ি নিয়ে এক সঙ্গে মহাজনের পাটকাঠি আনতে পাংশা উপজেলার মাছপাড়ায় যাচ্ছিলাম। এ সময় ট্রাকচাপায় ঘটনাস্থলেই মারা যায় মুন্না।  

খোকসা থানা পুলিশের এসআই হাবিবুল নিহত নছিমন চালকের পরিচয় নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..