✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

লিড নিয়েও চাইনিজ তাইপের কাছে হারল বাংলাদেশ

ছবি : সংগৃহীত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-২৭, | ১৪:১২:৪১ |
এশিয়ান গেমসে নারী হকির গ্রুপ পর্বের শেষ ম্যাচে লিড নিয়েও চাইনিজ তাইপের কাছে ৩-২ গোলে হেরেছে বাংলাদেশ। জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে পুল ‘এ’-র ম্যাচে দুই গোল করে বাংলাদেশকে এগিয়ে দিয়েছিলেন কনা আক্তার। তবে শেষ পর্যন্ত সেই লিড ধরে রাখতে পারেনি লাল-সবুজের দল।

ষষ্ঠ মিনিটে হুয়াং ইউ-টিংয়ের গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে ১৯ ও ২৪ মিনিটে পরপর দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারের ৪৫ মিনিটে ওয়াং ইউ-চিউ সমতা ফেরানোর পর শেষ কোয়ার্টারে নিজের দ্বিতীয় গোল করে চাইনিজ তাইপেকে জয় এনে দেন হুয়াং।

গ্রুপ পর্বে পাঁচ ম্যাচে চার হার ও এক ড্রয়ে ১ পয়েন্ট নিয়ে পঞ্চম হয়েছে বাংলাদেশ। এর আগে চীনের কাছে ১৩-০, মালয়েশিয়ার কাছে ৩-১ ও দক্ষিণ কোরিয়ার কাছে ৮-০ গোলে হেরেছিল তারা। কাজাখস্তানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে পেয়েছিল একমাত্র পয়েন্ট। ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে চীন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..