✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

পাইলট ছাড়াই যুক্তরাষ্ট্রের আকাশে উড়ল উড়োজাহাজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-২৭, | ০৬:৪৫:৩৬ |
যুক্তরাষ্ট্রে পাইলট ছাড়াই এক ইঞ্জিনের একটি উড়োজাহাজের উড্ডয়ন সম্পন্ন হয়েছে। উড়োজাহাজটির নাম সেসনা ক্যারাভান। পরীক্ষাটি চালিয়েছে যুক্তরাষ্ট্রেরই এক উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান। বিমান চলাচল খাতের এক কর্মকর্তা জানান, এই সাফল্য উড়োজাহাজ উড্ডয়নে নতুন এক সূচনার আভাস দিচ্ছে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, গত ৭ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়া থেকে উড়োজাহাজটি উড্ডয়ন শুরু করে এবং পুরো যুক্তরাষ্ট্রে প্রায় ৩,১৯৯ মাইল পাড়ি দেয়।

স্বয়ংক্রিয় প্রোগ্রামিংয়ের মাধ্যমে উড়োজাহাজটির যাত্রাপথ নির্ধারণ করা হয়েছিল। যাত্রাকালে উড়োজাহাজটি কয়েকটি জায়গায় থামে এবং পুরো যাত্রাপথে এর প্রতিবন্ধকতাগুলো পর্যবেক্ষণ করা হয়।

সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের আবিষ্কার ভবিষ্যতে দুর্যোগ মোকাবিলায় দুর্গম এলাকায় সহায়তা পৌঁছাতে সাহায্য করবে।  পাশাপাশি, সামরিক অভিযানেও ব্যবহৃত করা যাবে। স্বয়ংক্রিয় উড়োজাহাজটি ভবিষ্যতে আরও সম্ভাবনাময় পথ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্র: সামা টিভি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..