✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

এবার ট্রাম্পের এয়ার ফোর্স ওয়ানেও নিষিদ্ধ সিএনএন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-২৭, | ০৬:২২:৫৯ |

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সাথে মূলধারার গণমাধ্যমের দ্বন্দ্ব নতুন মোড় নিয়েছে। মার্কিন প্রেসিডেন্টের বহুল আলোচিত উড়োজাহাজ ‘এয়ার ফোর্স ওয়ান’-এ চড়ার অনুমতি দেওয়া হয়নি শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম সিএনএনকে। 

শনিবার ওয়াশিংটন থেকে টেনেসির উদ্দেশে কলেজ আমেরিকান ফুটবল ম্যাচ দেখতে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। ওই সফরে সংবাদ সংগ্রহের জন্য পালাক্রমের অংশ হিসেবে সিএনএনের ‘পুল ডিউটি’ পালনের কথা থাকলেও হোয়াইট হাউস তাদের বাদ দিয়ে ছোট রক্ষণশীল নেটওয়ার্ক ‘রিয়েল আমেরিকা’স ভয়েস’-কে এই দায়িত্ব দেয়।

‘ভুয়া খবর’ ছড়ানোর অভিযোগ তুলে বিভিন্ন সংবাদমাধ্যমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কঠোর অবস্থান নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহেই সিএনএন, এমএস নাও এবং পলিটিকোর হোয়াইট হাউস প্রবেশাধিকার স্থগিত করার ঘোষণা দেন তিনি। প্রশাসনের এমন সিদ্ধান্তের প্রতিবাদে এবিসি, সিবিএস, ফক্স নিউজ ও এনবিসির মতো বড় নেটওয়ার্কগুলো হোয়াইট হাউস বয়কট করে সিএনএনের প্রতি সংহতি জানায়।

পরবর্তীতে গত বৃহস্পতিবার ওয়াশিংটনের একটি আদালত হোয়াইট হাউসের এই নিষেধাজ্ঞা অসাংবিধানিক বলে রায় দিলেও, প্রেসিডেন্টের বিমানে চলাচলের বিষয়ে আদালতের রায়টি সরাসরি কোনো স্পষ্ট নির্দেশনা দেয়নি।

আইনি লড়াই ও সংঘাতের এই পরিবেশের মধ্যেই ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন জোরালো হয়েছে। এর আগে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তনের সরকারি আদেশ মানতে অস্বীকৃতি জানানোয় বার্তা সংস্থা এপি-কেও হোয়াইট হাউসে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিল ট্রাম্প প্রশাসন। আদালতের হস্তক্ষেপে হোয়াইট হাউসে সংবাদমাধ্যমের প্রবেশাধিকার নিয়ে কিছুটা স্বস্তি মিললেও, এয়ার ফোর্স ওয়ানে সিএনএনের ওপর এই নিষেধাজ্ঞা প্রমাণ করে যে মার্কিন প্রেসিডেন্টের সাথে গণমাধ্যমের এই স্নায়ুযুদ্ধ সহজে থামার নয়।

সূত্র: দ্য টেলিগ্রাফ 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..