✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ব্রাজিলকে পেছনে ফেলে ফিফা র‍্যাঙ্কিংয়ের পাঁচে মরক্কো

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-২৫, | ২০:৩৬:৫২ |

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের ড্রয়ের সুযোগ কাজে লাগিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে নতুন মাইলফলক স্পর্শ করেছে মরক্কো। প্রথমবারের মতো র‍্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে উঠে এসেছে আফ্রিকার দেশটি।

শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে ব্রাজিল হারিয়েছে ২.০২ র‍্যাঙ্কিং পয়েন্ট। ফলে তাদের মোট পয়েন্ট দাঁড়িয়েছে ১৮০২.৯০। এতে এক ধাপ পিছিয়ে ষষ্ঠ স্থানে নেমে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ব্রাজিলের জায়গাটি দখল করেছে মরক্কো। তাদের পয়েন্ট ১৮০৩.৯৯। ফলে সাময়িকভাবে ফিফা র‍্যাঙ্কিংয়ের পঞ্চম স্থানে উঠে এসেছে ‘আটলাস লায়ন্স’রা। শুক্রবার গ্যাবনের বিপক্ষে জয় পেলে এই অবস্থান আরও শক্ত করতে পারবে মরক্কো।

মরক্কোর ওপরে রয়েছে স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড। এই অর্জনের মাধ্যমে আফ্রিকার দেশটি ১৯৯৪ সালে নাইজেরিয়ার গড়া সর্বোচ্চ র‍্যাঙ্কিংয়ের রেকর্ডও স্পর্শ করেছে। ওই বছর আফ্রিকা কাপ অব নেশনস জয়ের পাশাপাশি বিশ্বকাপের শেষ ষোলোতে উঠেছিল নাইজেরিয়া।

এদিকে ব্রাজিলের বিপক্ষে ড্র করে অস্ট্রেলিয়াও র‍্যাঙ্কিংয়ে এগিয়েছে। ২.০২ পয়েন্ট যোগ করে ১৫৮৩.৫৩ পয়েন্ট নিয়ে ২৭তম স্থানে উঠেছে অস্ট্রেলিয়া। এশিয়ার দলগুলোর মধ্যে তাদের অবস্থান এখন তৃতীয়।

তবে এই অবস্থানগুলো এখনো সাময়িক। আগামী ৭ অক্টোবর চলতি আন্তর্জাতিক উইন্ডো শেষ হওয়ার পর চূড়ান্ত ও আনুষ্ঠানিক র‍্যাঙ্কিং প্রকাশ করবে ফিফা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..