✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

শি জিনপিংয়ের সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক: ট্রাম্প

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-২৫, | ১৫:৪৩:৩৬ |
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রশংসা করে তার সাথে নিজের গভীর বন্ধুত্বের উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে দুই নেতার বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন ট্রাম্প। রয়টার্স জানিয়েছে এ খবর।

ট্রাম্প বলেন, চীনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা আগামী কয়েক দশকে বিশ্বে শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে ভূমিকা রাখবে। ২০১৬ সাল থেকেই প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। যা পারস্পরিক সম্মান ও দুই দেশের জনগণের স্বার্থের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।

তিনি বলেন, প্রেসিডেন্ট শি ও আমি দুই দেশের বিভিন্ন ইস্যুতে কাজ করে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছি। বাণিজ্য সম্পর্ক আরও ভারসাম্যপূর্ণ করতে আমরা কাজ করছি।

এসময়, দুই দেশের জনগণের বন্ধুত্ব এগিয়ে নিয়ে একটি উন্নত বিশ্ব গড়ার কথা বলেন শি জিনপিং। তিনি বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের স্বার্থ গভীরভাবে জড়িত। আমাদের আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করা উচিত। দুই দেশের মধ্যে সহযোগিতার অনেক সুযোগ রয়েছে। একসঙ্গে কাজ করলে আমরা সহযোগিতার ক্ষেত্র বাড়াতে এবং মতপার্থক্য কমাতে পারব।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, বৈঠকে ইরান ইস্যুতেও কথা বলেছেন শি জিনপিং। চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা স্মারকে ফিরে যাওয়া এবং নৌ অবরোধ বন্ধের পক্ষে সমর্থন জানিয়েছেন তিনি। 

বৈঠকে সবচেয়ে স্পর্শকাতর ইস্যু ছিল তাইওয়ান। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়ার জানায়, তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন জিনপিং। তবে এ বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..