✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-২৪, | ২০:৩৬:৪৯ |

ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগে নতুন গতি এসেছে। ১২টি আবেদনকারীর মধ্য থেকে প্রাথমিকভাবে পাঁচটি প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংক স্থাপনের জন্য লেটার অব ইনটেন্ট (এলওআই) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন গভর্নর মোস্তাকুর রহমান। 

এলওআই পাওয়ার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত পাঁচ প্রতিষ্ঠান হলো- বিকাশ ডিজিটাল ব্যাংক, বুস্ট-রবি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে, কোরি ডিজিটাল এবং নোভা ডিজিটাল ব্যাংক-বাংলালিংক অ্যান্ড স্কয়ার।

২০২৫ সালে বাংলাদেশ ব্যাংকের কাছে ডিজিটাল ব্যাংকের লাইসেন্সের জন্য একাধিক প্রতিষ্ঠান আবেদন করেছিল। প্রকাশিত তালিকায় বিকাশ, রবি, বাংলালিংক-স্কয়ারসহ দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান ছিল।

এর আগে ২০২৩ সালের অক্টোবরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে দুটি ডিজিটাল ব্যাংক নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি ও কোরি ডিজিটাল ব্যাংক পিএলসি অনুমোদন দেওয়া হয়েছিল। পরে সরকার পরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংক নগদ ডিজিটাল ব্যাংকের লাইসেন্স স্থগিত করে। 

লেটার অফ ইন্টেন্ট (এলওআই) হলো বাংলাদেশ ব্যাংক থেকে যোগ্য আবেদনকারীদেরকে একটি আনুষ্ঠানিক ও শর্তসাপেক্ষ অনুমোদনপত্র, যা তাদেরকে একটি ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার কার্যক্রম শুরু করার অনুমতি দেয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..