✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ফ্যাসিস্ট আমলে দলীয় প্রভাবের কারণে মেধাবীরা যথাযথ মূল্যায়ন পাননি : ডেপুটি স্পিকার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-২৪, | ১৪:৫৫:৪৩ |

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, মেধা থাকা সত্ত্বেও ফ্যাসিস্ট আমলে দলীয় প্রভাবের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক মেধাবী শিক্ষার্থী যথাযথ মূল্যায়ন পাননি। রাজপথে আর কখনও বুলেট নয়, মেধাভিত্তিক সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে।

বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাণিবিদ্যা বিভাগের নবীনবরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের গণঅভ্যুত্থানসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। 

বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ধরে রেখে শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার চর্চায় এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম শিক্ষার্থীদের সময়ের গুরুত্ব অনুধাবন করে মেধা চর্চার পাশাপাশি অন্যের প্রতি সহানুভূতি ও সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..