✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

‘টক্সিক’-এর পর পরিবার নিয়ে ছুটিতে যশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-২৪, | ১৪:৩৮:২৪ |
বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ মুক্তির পর এবার পরিবারকে সময় দিচ্ছেন কন্নড় অভিনেতা যশ। স্ত্রী অভিনেত্রী রাধিকা পণ্ডিত ও দুই সন্তানকে নিয়ে অবকাশযাপনে গেছেন ‘কেজিএফ’খ্যাত এই তারকা।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভ্রমণের কিছু মুহূর্তের ছবি প্রকাশ করেন রাধিকা পণ্ডিত। ছবির সঙ্গে তিনি লেখেন, ‘ঢেউয়ের শব্দ শোনার মতো শান্ত, আবার প্রতিটি মুহূর্ত মনে রাখার মতো প্রাণবন্ত।’

ছবিগুলোতে দেখা যায়, ছেলে ইয়াথার্ভকে নিয়ে সাইকেল চালাচ্ছেন রাধিকা। তার পেছনে রয়েছেন যশ ও তাদের মেয়ে আইরা। সমুদ্রসৈকতে তোলা নিজের কয়েকটি ছবিও প্রকাশ করেছেন রাধিকা। তবে পরিবারটি ঠিক কোথায় ছুটি কাটাচ্ছে, তা জানাননি তিনি।

বড় বাজেটে নির্মিত ‘টক্সিক’ মুক্তির আগে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছিল। তবে মুক্তির পর সিনেমাটি বক্স অফিস ও সমালোচকদের কাছ থেকে প্রত্যাশিত সাড়া পায়নি। এর পরই কিছুটা বিরতি নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন যশ।

সিনেমার ব্যস্ততার বাইরে স্ত্রী ও সন্তানদের সঙ্গে এই অবকাশযাপনের মুহূর্তগুলোই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিচ্ছেন রাধিকা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..