✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

জাপানকে হারিয়ে এশিয়ান গেমসে আফগানিস্তানের শুরু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-২৪, | ১৪:০৪:০৪ |

এশিয়ান গেমসে জাপানকে ৪৮ রানে হারিয়ে শুভ সূচনা করেছে আফগানিস্তান। বৃহস্পতিবার নিসশিনে উদ্বোধনী ম্যাচে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১২৯ রান করে আফগানরা। জবাবে আফগান স্পিনারদের ঘূর্ণিতে মাত্র ৮১ রানেই অলআউট হয় জাপান।

আফগানিস্তানের জয়ের নায়ক ডানহাতি স্পিনার আরব গুল। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচেই ৮ রানে ৪ উইকেট শিকার করেন তিনি। বাঁহাতি স্পিনার নাঙ্গেয়ালিয়া খান ১৯ রানে নেন ৩ উইকেট।

টস জিতে আগে ব্যাট করতে নেমে আফগানিস্তান শুরুটা ভালো করতে পারেনি। রান তুলেছে ধীর গতিতে। শেষপর্যন্ত ছয় উইকেট হারিয়ে ১২৯ রান তোলে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন মোহাম্মদ আকরাম।

লক্ষ্য তাড়ায় নেমে জাপান শুরুটা ভালোই করেছিল। অষ্টম ওভারে তাদের সংগ্রহ ছিল ৩ উইকেটে ৫৩ রান। এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আফগানিস্তান। শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে ৮১ রানে গুটিয়ে যায় জাপান। দলের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন সাকুরানো-থমাস।

এই জয়ে ‘এ’ গ্রুপে দুই পয়েন্ট পেল আফগানিস্তান। একই গ্রুপে রয়েছে নেপাল। গ্রুপ পর্বে আফগানিস্তান ও জাপান দুই দলেরই নেপালের বিপক্ষে একটি করে ম্যাচ রয়েছে। গ্রুপের শীর্ষ দুই দল উঠবে কোয়ার্টার ফাইনালে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..