✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ঢামেক হাসপাতালে দুই কারাবন্দির মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-২৪, | ১৩:৪১:০৯ |

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ইফতেখার মাহমুদ (৩৬) ও তোফাজ্জল হোসেন পলাশ (৩৮) নামের দুই কারাবন্দীর মৃত্যু  হয়েছে। 

বুধবার রাতে আলাদা সময়ে তাদের মৃত্যু হয়।

কারা ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ইফতেখার মাহমুদ মিরপুর থানার একটি বিচারাধীন মামলায় কারাবন্দি ছিলেন। তার বন্দি নম্বর ছিল হাজতি-২৯৬৯২/২৬ । 

তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) অসুস্থ হয়ে পড়লে গত ১৯ সেপ্টেম্বর তাকে কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষীরা ঢামেক হাসপাতালে নিয়ে ভর্তি করান। সেখানকার মেডিসিন বিভাগে চিকিৎসাধীন থেকে গত বুধবার রাত ৯ টার তার মৃত্যু হয়। তিনি মিরপুরের পীরেরবাগ এলাকার মাহবুব আলমের ছেলে ইফতেখার। 

অপর দিকে, একই দিন রাত সাড়ে ১১টার দিকে মো. তোফাজ্জল হোসেন পলাশ (৩৮) নামের কারাবন্দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে  অসুস্থ অবস্থায় কারারক্ষীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

কারাসূত্র জানিয়েছে, তিনি দারুস সালাম থানার একটি মামলায় সাজাপ্রাপ্ত বন্দি ছিলেন। তার বন্দি নম্বর ছিল কয়েদি-৪৫৬৫/এ । 

ময়নাতদন্তের জন্য তাদের লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..