✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

চীনের তৈরি সৌদির ‘উইং লুং-২’ ড্রোন ভূপাতিত করল ইয়েমেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-২৩, | ১৮:৩১:০৪ |

সৌদি আরবের একটি চীনা নির্মিত ‘উইং লুং-২’ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। ইয়েমেনের পশ্চিম উপকূলীয় শহর মোখার আকাশে শত্রুতামূলক অভিযান চালানোর সময় ড্রোনটি ভূপাতিত করা হয় বলে জানিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী।

সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বুধবার ভোরে জানান, উপযুক্ত অস্ত্র ব্যবহার করে সৌদি বাহিনীর ওই ড্রোনটি ভূপাতিত করা হয়েছে।

এর আগে আরব গণমাধ্যমগুলো রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের খবর প্রকাশ করে। এসব হামলার জন্য ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাকে দায়ী করা হয়েছে। একই সময়ে রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল বলেও বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।

ইয়েমেনের পক্ষের বক্তব্য অনুযায়ী, সানায় নিজেদের সমর্থিত সরকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সৌদি আরব সামরিক অভিযান জোরদার করার পরিপ্রেক্ষিতেই এসব সংঘর্ষের ঘটনা ঘটছে।

ইয়াহিয়া সারির দাবি, ইয়েমেনজুড়ে সৌদি যুদ্ধবিমানগুলো শত শত অভিযান চালিয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ২০ সেপ্টেম্বর পর্যন্ত সৌদি আরব ৭৬০টি বিমান হামলা চালিয়েছে। সূত্র: প্রেসটিভি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..