✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

প্রিপেইড মিটার অপসারণের দাবিতে রংপুরে নেসকো ঘেরাও

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-২৩, | ১৮:৩০:২৪ |

প্রিপেইড মিটার অপসারণ করে আগের ডিজিটাল পোস্টপেইড মিটার পুনঃস্থাপন এবং নতুন বিদ্যুৎ সংযোগের আবেদনকারীদের ডিজিটাল পোস্টপেইড মিটার সরবরাহের দাবিতে রংপুরে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) কার্যালয় ঘেরাও করেছেন বিদ্যুৎ গ্রাহকেরা।

বুধবার দুপুরে নগরের কলেজ রোডে নেসকোর প্রধান প্রকৌশলীর কাছে শত শত গ্রাহকের আবেদনসহ স্মারকলিপি দেওয়া হয়। এর আগে নগরের শাপলা চত্বর ও লালবাগ এলাকা থেকে দুটি মিছিল নেসকোর রংপুর কার্যালয়ে গিয়ে ঘেরাও কর্মসূচিতে অংশ নেয়।

ঘেরাও চলাকালে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যুৎ গ্রাহক ফোরাম রংপুরের সভাপতি অধ্যাপক মো. দেলোয়ার হোসেন। বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা আনোয়ার হোসেন বাবলু, মির্জা বাবর বাবুল, সদস্যসচিব আহসানুল আরেফিন তিতু, মো. সোহেল, শহিদুল ইসলাম সুমন, ভুক্তভোগী বিদ্যুৎ গ্রাহক নাজনীন বেগম, শাহানারা খাতুন, শফিকুল ইসলাম ও রাজা মিয়াসহ অনেকে।

সমাবেশে বিদ্যুৎ গ্রাহক শফিকুল ইসলাম বলেন, তিনি বাড়িতে না থাকার সুযোগে নেসকোর কর্মীরা গিয়ে তাঁর স্ত্রীকে প্রিপেইড মিটার লাগানোর কথা বলেন। তিনি অভিযোগ করেন, মিটার না লাগালে পরে ২০ হাজার টাকা জরিমানা ও মামলা হতে পারে বলে তার স্ত্রীকে জানানো হয়। এতে ভয় পেয়ে তার স্ত্রী কোনো আপত্তি জানাতে পারেননি। পরে বাড়িতে প্রিপেইড মিটার লাগিয়ে কর্মীরা চলে যান।

শফিকুল ইসলাম আরও বলেন, প্রিপেইড মিটার স্থাপনের পর প্রতি মাসে আগের তুলনায় বিদ্যুতের পেছনে বেশি টাকা খরচ হচ্ছে।

বিদ্যুৎ গ্রাহক ফোরামের আহ্বায়ক অধ্যাপক মো. দেলোয়ার হোসেন বলেন, গ্রাহকদের মতামত উপেক্ষা করে নেসকো প্রিপেইড মিটার স্থাপন করেছে। অবিলম্বে প্রিপেইড মিটার প্রকল্প বাতিল করে আগের ডিজিটাল পোস্টপেইড মিটার পুনঃস্থাপনের দাবি জানান তিনি।

সমাবেশে বক্তারা বলেন, গ্রাহকদের ওপর জোর করে প্রিপেইড মিটার চাপিয়ে না দিয়ে তাদের মতামতকে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে নতুন বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে ডিজিটাল পোস্টপেইড মিটার দেওয়ার দাবি জানান তারা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..