✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

‘দ্বাদশ শ্রেণি পর্যন্ত মানসম্মত শিক্ষা নিশ্চিত হলে শিক্ষাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-২৩, | ১৮:২৭:২৯ |

প্রতিটি শিশুকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মানসম্মত শিক্ষা দেওয়ার সুযোগ তৈরি করা গেলে দেশের শিক্ষাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।

বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মাওলাগঞ্জ বাজার অডিটোরিয়ামে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়া ১১০ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট ও ফলদ গাছের চারা দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। এ ছাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপদ পানির জন্য ১৩৯টি পানির ফিল্টার এবং ২৬০ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে সাইকেল ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের মর্যাদা ও পারিশ্রমিক বৃদ্ধির পাশাপাশি প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। যোগ্য ও প্রশিক্ষিত শিক্ষক নিশ্চিত করা গেলে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা দেওয়া সম্ভব হবে।

তিনি বলেন, কোনো শিশু যেন শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, সেদিকে গুরুত্ব দিতে হবে। ঝরে পড়া রোধ এবং সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক একেএম ভিপি মুসা, উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..