✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৯-২৩, | ১৮:০৫:৪১ |চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জনের পর আগামী অর্থবছরে উচ্চতর আয়ের পূর্বাভাস দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে মাঠ ও মাঠের বাইরে দলের ধারাবাহিকতার অভাব এবং টানা সপ্তমবারের মতো বার্ষিক লোকসানের কারণে পরিস্থিতির ক্লাবটির মধ্যে অস্থিরতা বিরাজ করছে।
ইংলিশ ফুটবলে ২০বারের চ্যাম্পিয়ন ক্লাবটি ম্যানেজার অ্যালেক্স ফার্গুসনের অধীনে অর্জিত সাফল্যের পুনরাবৃত্তি ঘটানোর চেষ্টায় এক দশকেরও বেশি সময় পার করেছে। ক্লাবের অন্যতম মালিক ও ব্রিটিশ বিলিয়নেয়ার জিম র্যাটক্লিফ ঋণ কমাতে এবং মুনাফা পুনরুদ্ধারের লক্ষ্যে কর্মী ছাঁটাই ও টিকিটের দাম বাড়ানোর মতো পদক্ষেপ নিয়েছেন।
এক বিবৃতিতে ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ওমর বেরাদা বলেন, আমাদের আর্থিক অবস্থা যাতে টেকসই থাকে, তা নিশ্চিত করতে আমরা সুশৃঙ্খল কর্মপন্থা বজায় রাখব। ক্লাবটি ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত সময়ে ৭৪০ মিলিয়ন থেকে ৭৬০ মিলিয়ন পাউন্ড (৯৮২.৮ মিলিয়ন থেকে ১.০১ বিলিয়ন ডলার) আয়ের প্রত্যাশা করছে; যেখানে ২০২৬ অর্থবছরে তাদের আয়ের পরিমাণ ছিল ৬৭৭.৬ মিলিয়ন পাউন্ড।