✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৯-২৩, | ১৪:২২:৫১ |সংযুক্ত আরব আমিরাত ও রাশিয়া থেকে ২০২৬-২৭ অর্থবছরে ইউরিয়া সার আমদানির লক্ষ্যে নতুন চুক্তি সই ও বিদ্যমান চুক্তি সংশোধনের নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের উপস্থাপিত দুটি প্রস্তাবই গৃহীত হয়।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের ‘ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড’-এর সঙ্গে বিদ্যমান জিটুজি চুক্তিতে পরিবর্তন এনে ফ্রি অন বোর্ডের (FOB) পাশাপাশি সিএফআর (CFR—কার্গো, বিমা ও পরিবহন ব্যয়সহ) ভিত্তিতে সার কেনার সুযোগ যুক্ত করা হয়েছে। এছাড়া রাশিয়ার ‘প্রডিনটর্গ’-এর সঙ্গে জিটুজি চুক্তির মাধ্যমে প্রিল্ড ইউরিয়া সার আমদানির নতুন চুক্তির অনুমোদন দেয়া হয়েছে।