✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৯-২৩, | ০২:১৬:৪১ |গণমাধ্যমের সঙ্গে তীব্র বিরোধের জেরে ট্রাম্প টিভি নামে নতুন একটি সরাসরি সম্প্রচার চ্যানেল চালু করেছে হোয়াইট হাউস। সিএনএন, পলিটিকো ও এমএস নাওয়ের বিরুদ্ধে নেতিবাচক ও ভুয়া খবর প্রকাশের অভিযোগ এনে ট্রাম্প প্রশাসন ওই তিন সংবাদমাধ্যমের সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করার পর এই ঘোষণা এলো।
‘ট্রাম্প টিভি : দ্য এসেনশিয়ালস স্টেশন’ নামের এই চ্যানেলটি ইউটিউবের মাধ্যমে পরিচালিত হচ্ছে এবং স্থানীয় সময় গত সোমবার সন্ধ্যা ৭টা থেকে এর আনুষ্ঠানিক সম্প্রচার শুরু হয়েছে। এতে ২৪ ঘণ্টা প্রশাসনিক ঘোষণা, প্রেসিডেন্টের গুরুত্বপূর্ণ বক্তব্য এবং পুরনো বিভিন্ন ভিডিও সরাসরি দেখানো হচ্ছে।