✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ কর্মী আটক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-২২, | ১৩:৪৩:০৫ |

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ৭ কর্মীকে আটক করেছেন স্থানীয়রা। পরে আটকদেরপুলিশে সোপর্দ করেন বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।

গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলার জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

মাওনা ইউনিয়ন বিএনপির যুগ্ন-আহ্বায়ক আরিফুল ইসলাম সরকার জানান, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনে নেতৃবৃন্দ মহাসড়কে মশাল মিছিল ও বিভিন্ন ধরনের নাশকতা করছে। এতে কর্মকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়। পাশাপাশি স্বাভাবিক চলাফেরা বাধাগ্রস্ত হয়। এমন সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা দমাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের পালাক্রমে দায়িত্ব পালন করছে। 

তিনি জানান, সোমবার রাত ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর এলাকায় স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগের নেতাকর্মীরা মিছিৱ করতে জড়ো হয়। এমন তথ্যের ভিত্তিতে দায়িত্বে থাকা নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে নয়নপুর গিয়ে তাদের ধাওয়া দিয়ে ব্যানার ও ১০/১৫টি মশালসহ ৭ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করা হয়েছে। ব্যানার, মশাল জব্দ করা হয়েছে। আটকদের নাম-পরিচয় সনাক্তের কাজ চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বিস্তারিত পরে জানা যাবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..