✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

রিজওয়ানকে প্রকাশ্যে কথা বলতে দিচ্ছে না পিসিবি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-২২, | ১২:৪১:৪০ |

পাকিস্তান ক্রিকেটে চলমান তদন্ত ও নিজের মোবাইল ফোন জব্দের ঘটনা নিয়ে প্রকাশ্যে কথা বলতে চেয়েছিলেন মোহাম্মদ রিজওয়ান। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে দুই দফা অনুমতি চেয়েও সাড়া পাননি এই উইকেটকিপার ব্যাটার।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি ইংল্যান্ড সফর থেকে সাত ক্রিকেটারকে দেশে ফেরত পাঠায় পিসিবি। তাদের মধ্যে ছিলেন রিজওয়ান ও ইমাম উল হক। এরপর সম্ভাব্য দুর্নীতি ও অনলাইন জুয়ায় সম্পৃক্ততার অভিযোগ খতিয়ে দেখতে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করে পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি। প্রায় দুই ঘণ্টা ধরে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। একই সঙ্গে পিসিবির নিরাপত্তা দল তাদের মোবাইল ফোন জব্দ করে।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, পুরো ঘটনা নিয়ে জনসম্মুখে নিজের অবস্থান পরিষ্কার করতে চেয়েছিলেন রিজওয়ান। তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর বিষয়েও ব্যাখ্যা দিতে চেয়েছিলেন ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার। তদন্তের প্রক্রিয়া সম্পর্কে জানতে চেয়ে আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিটের কাছেও চিঠি দিয়েছিলেন তিনি।

কেন্দ্রীয় চুক্তির শর্ত মেনেই প্রকাশ্যে কথা বলার জন্য পিসিবির অনুমতি চেয়েছিলেন রিজওয়ান। চুক্তির ৪.১ ধারা অনুযায়ী, চুক্তির আওতাভুক্ত কোনো বিষয়ে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার আগে খেলোয়াড়দের বোর্ডের অনুমতি নিতে হয়। তবে রিজওয়ানের করা দুই আবেদনের কোনোটিতেই অনুমতি দেয়নি পিসিবি।

জিও নিউজের সূত্রের দাবি, রিজওয়ানের উদ্দেশ্য পিসিবি বা অন্য কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ তোলা নয়। বরং পুরো ঘটনার ধারাবাহিকতা এবং এ বিষয়ে নিজের অবস্থান সাধারণ মানুষের সামনে তুলে ধরতেই তিনি কথা বলতে চেয়েছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..