✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৯-২২, | ০১:৫৪:৩৭ |আসন্ন নেশনস লিগে আগের বড়সড় ধাক্কা খেল সুইজারল্যান্ড। কোভিড-১৯ মহামারির সময় ভুয়া নথিপত্র ব্যবহারের অভিযোগ নিয়ে সমালোচনার মুখে অধিনায়ক গ্রানিত জাকা নিজের ভুল স্বীকার করেছেন। একই সঙ্গে তিনি জাতীয় দলের স্কোয়াড থেকে সরে দাঁড়িয়েছেন।
স্কটল্যান্ডের সাথে একই গ্রুপে থাকা মুরাত ইয়াকিনের দল আগামী মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) হ্যাম্পডেনে খেলতে যাবে। এই ম্যাচটি জাতীয় দলের নতুন প্রধান কোচ সেবাস্টিয়ান পোকোগনোলির অধীনে ঘরের মাঠে প্রথম ম্যাচ হতে যাচ্ছে। গ্লাসগোর এই ম্যাচের আগে ও পরে সুইজারল্যান্ড উত্তর মেসিডোনিয়া এবং স্লোভেনিয়ার বিপক্ষেও খেলবে।
তবে স্কটিশ জাতীয় স্টেডিয়ামে তারা তাদের অধিনায়ককে ছাড়াই খেলতে যাবে। সুইস কর্তৃপক্ষের তদন্তের পর এই তারকা খেলোয়াড় নিজেই স্কোয়াড থেকে সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তদন্তে অভিযোগ উঠেছে, মহামারীর চরম পর্যায়ে টিকা না নেওয়া সত্ত্বেও এক নাম-পরিচয়হীন চিকিৎসক বেশ কয়েকজন ব্যক্তিকে কোভিড সনদ দিয়েছিলেন। সবশেষ ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৫-৩ ব্যবধানে হারলেও জাকা দলের নেতৃত্ব দিয়েছিলেন।
কিন্তু তার নিজ দেশের সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে, জালিয়াতির মাধ্যমে সনদ পাওয়া ব্যক্তিদের মধ্যে তিনিও একজন ছিলেন। নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে এক দীর্ঘ বিবৃতিতে জাকা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাম্প্রতিক দিনগুলোতে আমার অতীতের একটি বিষয় নিয়ে অনেক খবর প্রকাশিত হয়েছে। আমি ব্যক্তিগতভাবে বিষয়টি নিয়ে কথা বলতে চাই। সেই সময়ে কোভিড-১৯ টিকা নিয়ে আমার মনে গভীর অনিশ্চয়তা ও গুরুতর উদ্বেগ ছিল। টিকার প্রতি আমার গভীর অবিশ্বাস ছিল এবং আমি ভয় ও অনিশ্চয়তায় ভুগছিলাম।
এই ফুটবলার আরও বলেন, মানসিক অস্থিরতার সেই মুহূর্তে, সঠিক প্রক্রিয়ায় আমার প্রশ্নগুলোর সমাধান খোঁজার পরিবর্তে আমি একটি টিকা সনদ সংগ্রহ করে ফেলি। আজ আমি স্পষ্টভাবে বুঝতে পারছি, সেই পদক্ষেপটি সঠিক ছিল না। এটি একটি ভুল ছিল। আমি দুঃখিত। এই সিদ্ধান্তের দায় আমি নিচ্ছি; বিষয়টি তদন্তে আমি প্রতিশ্রুতিবদ্ধ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে পূর্ণ সহযোগিতা করছি।
এদিকে সুইস ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, তুরস্কের বেলেকে শুরু হতে যাওয়া প্রশিক্ষণ ক্যাম্পে গ্রানিত জাকা সুইস জাতীয় দলের সাথে যোগ দেবেন না। এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে কোভিড পজিটিভ হওয়ায় জাকা সুইজারল্যান্ডের বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারেননি। আর্সেনালের সাবেক এই খেলোয়াড়কে এখন আসন্ন আন্তর্জাতিক বিরতির সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে।
তবে লুসার্নের তদন্তকারী কর্তৃপক্ষ জানিয়েছে, টিকা সনদ সংক্রান্ত কেলেঙ্কারির ঘটনায় কোনো ফৌজদারি কার্যক্রম শুরু করা উচিত কি না, তা তারা খতিয়ে দেখবে। লুসার্ন ক্যান্টনাল প্রসিকিউটর অফিসের একজন মুখপাত্র বলেছেন, ভুয়া সনদ সংগ্রহ বা নথি জালিয়াতির মতো সম্ভাব্য প্রতারণামূলক কর্মকাণ্ডের ক্ষেত্রে ফৌজদারি আইনের আওতায় পড়ে এমন কোনো আচরণ করা হয়েছে কি না তা খতিয়ে দেখা হবে।