✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

২৭ বছর বয়সে মারা গেলেন সিন্ডি ক্রফোর্ডের ছেলে প্রেসলি গারবার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-২১, | ১৪:১৫:৪২ |

সুপারমডেল সিন্ডি ক্রফোর্ডের ছেলে ও মডেল প্রেসলি ওয়াকার গারবার ২৭ বছর বয়সে মারা গেছেন।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেডিকেল এক্সামিনারের নথি অনুযায়ী, রবিবার (২০ সেপ্টেম্বর) একটি পুনর্বাসন কেন্দ্রে (রিহ্যাব ফ্যাসিলিটি) মারা যান প্রেসলি। তবে তার মৃত্যুর কারণ জানানো হয়নি।

ক্রফোর্ড ও তার স্বামী র‍্যান্ডে গারবারের প্রতিনিধি অ্যালি জেনকিন্স বিবিসির মার্কিন সংবাদ সহযোগী সিবিএসকে জানিয়েছেন, এই কঠিন সময়ে পরিবারটি গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করেছে।

মা সিন্ডি ক্রফোর্ড ও ছোট বোন কাইয়া গারবারের মতো প্রেসলিও মডেলিং পেশায় যুক্ত ছিলেন। মাত্র ১৬ বছর বয়সে ইতালীয় ফ্যাশন ব্র্যান্ড মোস্কিনোর হয়ে র‍্যাম্পে অভিষেক হয় তার। পরে বারবেরি, ডলচে অ্যান্ড গাবানা এবং বোটেগা ভেনেটার মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের হয়ে কাজ করেন তিনি।

প্রেসলির বাবা র‍্যান্ডে গারবার একজন ব্যবসায়ী। তিনি অভিনেতা জর্জ ক্লুনির সঙ্গে যৌথভাবে কাসামিগোস টাকিলা ব্র্যান্ড প্রতিষ্ঠা করেন।

সাম্প্রতিক বছরগুলোতে প্রেসলি নিজের মানসিক স্বাস্থ্য ও মাদক ব্যবহারের সমস্যার কথা প্রকাশ্যে জানিয়েছিলেন। ২০২৩ সালে ‘স্টুডিও ২২’ পডকাস্টে তিনি মানসিক স্বাস্থ্য ও বিষণ্নতার সঙ্গে লড়াইয়ের অভিজ্ঞতা তুলে ধরেন। সূত্র: বিবিসি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..