✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সৌদিতে দুই গাড়ির সংঘর্ষ, একই পরিবারের ৭ জনসহ নিহত ৯

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-২১, | ১৪:০২:৪০ |

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে দুই গাড়ির সংঘর্ষে একই পরিবারের সাত সদস্যসহ নয়জন নিহত হয়েছেন। রবিবার আল-আহসা গভর্নরেটের আল-উকাইর-আল-উয়ুন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত সাতজন একই পরিবারের সদস্য। তাদের মধ্যে ছিলেন বাবা, মা, তিন ছেলে ও দুই মেয়ে। তারা একটি গাড়িতে করে যাচ্ছিলেন।

অন্য গাড়িতে ছিলেন দুই তরুণ। সংঘর্ষে তারাও নিহত হন।

পূর্বাঞ্চলীয় প্রদেশের ট্রাফিক বিভাগ জানিয়েছে, গাড়ির হঠাৎ গতিপথ পরিবর্তনের কারণেই দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করছে কর্তৃপক্ষ।

সংঘর্ষে দুটি গাড়িই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে গাড়ির ভেতরে থাকা কয়েকজন আটকা পড়েন। খবর পেয়ে সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্টের উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। তারা ধ্বংসস্তূপে আটকে থাকা লোকজনকে উদ্ধারের চেষ্টা করে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..