✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

হাম উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-২১, | ১৩:৩৮:২৯ |

সিলেটে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭২ জনে। শনিবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের দৈনন্দিন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়েছে।

মৃত শিশুরা হলো- সুনামগঞ্জের শাল্লা উপজেলার শুভ্র তালুকদারের সাত মাস বয়সী শিশুসন্তান সাম্য ও একই জেলার তাহিরপুর উপজেলার মাহবুবুল আলমের দুই বছর দুই মাস বয়সী শিশুকন্যা ফারিহা।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে নতুন করে ১৫৮ জন রোগী ভর্তি হয়েছে।

এর মধ্যে সিলেটে হামের বিশেষায়িত শহীদ সামসুদ্দিন হাসপাতালে ৫৩ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৮৯ জন, রাগিব-রাবেয়া হাসপাতালে ১২ জন, নর্থইস্ট হাসপাতালে সাতজন ও পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ২৫ জন ভর্তি হয়েছে। বাকিরা অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত জানুয়ারি থেকে এ পর্যন্ত ল্যাব টেস্টে নিশ্চিত হাম রোগীর সংখ্যা এক হাজার ৫৩ জন। এর মধ্যে সিলেটে ৩৮৫ জন, সুনামগঞ্জে ৩৫৭ জন, মৌলভীবাজারে ১৫৮ জন ও হবিগঞ্জে ১৫৩ জন আক্রান্ত হয়েছে।

চলতি বছর সিলেট বিভাগে হাম ও সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে মোট ১৭২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৬২ জন সন্দেহজনক এবং ১০ জন নিশ্চিত হামের রোগী ছিলেন।

জেলাভিত্তিক মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে, সিলেট জেলায় সর্বোচ্চ ৬৭ জন এবং সুনামগঞ্জে ৬৬ জন মারা গেছেন। এছাড়া হবিগঞ্জে ২৪ জন ও মৌলভীবাজারে ১৫ জনের মৃত্যু হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..