✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-২০, | ০১:৩৬:১৬ |
কিলিয়ান এমবাপে ও লামিন ইয়ামাল ব্যালন ডি’অরের লড়াইয়ে সগর্বে ঘোষণা দিয়েছেন, এবার তারাই এই ব্যক্তিগত পুরস্কারের যোগ্য দাবিদার। দুজনের মধ্যে যখন কথার লড়াই চলছে, তখন ব্যালন ডি’অর র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা হ্যারি কেইন কী বলছেন, তা নিয়ে কৌতূহল থাকা স্বাভাবিক। ফ্রান্স ও স্পেনের দুই তারকার মতো দাম্ভিকতা দেখালেন না ইংল্যান্ড অধিনায়ক। বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার সিদ্ধান্তটা ছেড়ে দিলেন ভোটারদের ওপর।

স্প্যানিশ দৈনিক মার্কা-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই মনোনয়ন নিয়ে প্রশ্নের জবাবে কেইন বলেন, ‘বিষয়টি কিছুটা জটিল। আমি কখনোই নিজেকে নিয়ে বেশি কথা বলতে পছন্দ করি না। কেবল এটুকু বলতে পারি যে, ব্যক্তিগত ও দলগত উভয় দিক থেকেই গত মৌসুমটি অসাধারণ কেটেছে। নিঃসন্দেহে এটি আমার জীবনের সেরা মৌসুম ছিল।’



বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ডের হয়ে গত মৌসুমে ৭৩ গোল করেছিলেন কেইন। ২০১১-১২ মৌসুমে লিওনেল মেসির ৮২ গোলের পর এক মৌসুমে যা সর্বোচ্চ। ইউরোপের বড় ঘরোয়া লিগ জুড়ে সর্বোচ্চ গোলদাতার আসনে থেকে ইউরোপিয়ান গোল্ডেন শুও জিতেছেন। এই পরিসংখ্যানই নিশ্চিতভাবে স্পেন ও বার্সা তারকা ইয়ামাল এবং ফ্রান্স ও রিয়াল তারকা এমবাপের চেয়ে তাকে এগিয়ে রাখছে।

তিনি যোগ করেন, ‘২০১১-২০১২ মৌসুমে ৬৯ ম্যাচে লিওনেল মেসির করা ৮২ গোলের পর, ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ৭৩টি গোল করার রেকর্ডটি নিজেই নিজের প্রমাণ দেয়। এই অর্জনে আমি সত্যিই গর্বিত। এটি অর্জনে সাহায্য করা আমার সকল সতীর্থ এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই।’

এই স্ট্রাইকার আরও বলেন, ‘তবে ব্যালন ডি’অর তো আর আমার হাতে নেই, এটি সম্পূর্ণ নির্ভর করছে যারা ভোট দেবেন তাদের ওপর। আমার দৃষ্টিকোণ থেকে, গত মৌসুম এখন অতীত। এখন আমি বর্তমান মৌসুমের দিকে মনোযোগ দিচ্ছি এবং সামনে আর কী অর্জন করতে পারি তা দেখার অপেক্ষায় আছি। আমি জানি অক্টোবর পর্যন্ত ব্যালন ডি’অর নিয়ে বিস্তর আলোচনা হবে, কারণ এটি একটি মর্যাদাপূর্ণ পুরস্কার।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..