✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

রশিদের চোখে সেরা ফিনিশার ধোনি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-২০, | ০১:২৮:৩৮ |

সম্প্রীতি প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৬৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খান। দলের অন্যতম ভরসার প্রতীক তিনি। আফগানিস্তান সবশেষ দিল্লিতে ভারতের বিপক্ষে আফগানিস্তানের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে।

সিরিজ শেষে এই ক্রিকেটার একটি ইউটিউব পডকাস্টের মুখোমুখি হন। সেখানে তিনি ধোনি, হাইনরিখ ক্লাসেন হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবের মধ্যে সেরা ‘ফিনিশার’ বেছে নিয়েছেন। নিজের দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারে রশিদ খান এখন পর্যন্ত বিশ্বের সেরা সব প্রতিভাবান ক্রিকেটারের মুখোমুখি হয়েছেন।

আইপিএলের সুবাদে তিনি বিশ্বের শীর্ষস্থানীয় ব্যাটারদের বিপক্ষে নিজের স্পিন বোলিংয়ের দক্ষতা প্রদর্শনের প্রচুর সুযোগ পেয়েছেন। ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া আফগানিস্তানের এই সাবেক অধিনায়ককে ওই চার খেলোয়াড়ের মধ্যে সেরা ফিনিশারকে বেছে নিতে বলেন।

আইপিএলে উল্লিখিত সব খেলোয়াড়ের বিপক্ষেই রশিদ খান খেলেছেন। তাই ধোনি, ক্লাসেন, পান্ডিয়া এবং দুবের শক্তির জায়গাগুলো সম্পর্কে তিনি ভালোভাবেই অবগত। যদিও লড়াইটি বেশ হাড্ডাহাড্ডি হওয়ার কথা ছিল, তবুও সেরা ফিনিশারের নাম ঘোষণা করতে রশিদ খান খুব একটা সময় নেননি; তিনি বেছে নেন চেন্নাই সুপার কিংসের (সিএসকে) আইকন এমএস ধোনিকে।

আফগানিস্তানের এই কিংবদন্তি স্পিনারের মতে, ধোনির চেয়ে ভালো ফিনিশার আর কেউ নেই, যিনি ইনিংসের শেষলগ্নে ক্রিজে এসে বোলারদের ওপর চড়াও হয়ে অনায়াসে বাউন্ডারি হাঁকাতে পারেন। নিজের অসামান্য শক্তির ব্যবহার করে ধোনি এমনকি ফাস্ট বোলারদের ইয়র্কার ও ফুল-লেন্থের বলগুলোকেও গ্যালারিতে আছড়ে ফেলতেন। নিজের সেরা সময়ে মাথা ঠান্ডা রেখে এবং অসামান্য শক্তির প্রয়োগ ঘটিয়ে এই উইকেটরক্ষক-ব্যাটার বহুবার টিম ইন্ডিয়া ও চেন্নাই সুপার কিংসকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন।

আকাশ চোপড়ার পডকাস্টে রশিদ খান বলেন, আমি এমএস ধোনিকেই বেছে নেব। এমন কাউকে প্রয়োজন যিনি ইয়র্কার এবং লো ফুল টস খুব ভালোভাবে খেলতে পারেন, আর তার চেয়ে ভালো কাউকে আমি দেখি না। তিনি এমন একজন ব্যাটার যিনি অনায়াসেই লো ফুল টসগুলোকে ছক্কায় পরিণত করতে পারেন। এ ব্যাপারে আমার কোনো দ্বিধা নেই।

২৭৮টি আইপিএল ম্যাচে ধোনি ৩৮.৩০ গড় ও ১৩৭.৪৫ স্ট্রাইক রেটে ৫৪৩৯ রান করেছেন, যার মধ্যে রয়েছে ২৪টি অর্ধশতক। তবে আফগানিস্তানের এই স্পিন জাদুকরের বিরুদ্ধে ধোনির ব্যাটিং পরিসংখ্যান খুব একটা আহামরি নয়। খুব কম ক্ষেত্রেই এই ডানহাতি ব্যাটার রশিদ খানের বলে বাউন্ডারি হাঁকাতে পেরেছেন।

উভয়ের মধ্যকার আটটি লড়াইয়ে এই অভিজ্ঞ ব্যাটার ৪২ বলে মাত্র ৪১ রান করেছেন, যেখানে তার স্ট্রাইক রেট ছিল ৯৭.৬১। অসাধারণ ব্যাটিং দক্ষতার জন্য পরিচিত এই ব্যাটার রশিদ খানের বিপক্ষে এখন পর্যন্ত মাত্র তিনটি চার ও দুটি ছক্কা মেরেছেন এবং একবার আউট হয়েছেন।

অন্যদিকে আফগান এই স্পিনার ১৫৩টি ম্যাচে ২৩.৯২ গড় ও ৭.২৭ ইকোনমি রেটে ১৭৯টি উইকেট শিকার করেছেন। ধোনির বয়স ৪০ পেরিয়ে গেলেও তিনি এখনও ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগে ক্রিকেটার হিসেবে সক্রিয় রয়েছেন।

বিডি প্রতিদিন/আরকে

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..