✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

দ্বিতীয় সন্তানের মা হলেন দীপিকা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-১৯, | ২০:৪৯:৪৯ |

দ্বিতীয় সন্তানের মা হলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। পাড়ুকোন ও রণবীর সিং পরিবারে নতুন অতিথি হয়ে এসেছে কন্যাসন্তান।

আজ শনিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে কন্যাসন্তান জন্মের খবর জানান তারকা দম্পতি। শিশুর পায়ের ছাপ দিয়ে তৈরি একটি মিষ্টি ছবি শেয়ার করে তারা জানান, দুয়া এবার বড় বোন হয়েছে।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্রথমবার মা হওয়ার খবর ঘোষণা করেছিলেন দীপিকা। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিশেষ পোস্টের মাধ্যমে নিজেদের সন্তানের আগমনের কথা জানিয়েছিলেন তিনি। এরপর একই বছরের ৮ সেপ্টেম্বর কন্যাসন্তানের মা-বাবা হন দীপিকা ও রণবীর। মেয়ের নাম রাখা হয় দুয়া পাড়ুকোন সিং।

দুয়ার জন্মের পর বেশ কিছু দিন ব্যক্তিগত জীবন আড়ালেই রেখেছিলেন তারকা দম্পতি। পরে ধীরে ধীরে মেয়েকে নিয়ে নানা মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে শুরু করেন তারা। মাতৃত্বের পাশাপাশি অভিনয়ও চালিয়ে যাচ্ছেন দীপিকা।

বর্তমানে শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন দীপিকা। এ ছাড়া অল্লু অর্জুনের ‘রাকা’ সিনেমাতেও দেখা যাবে এই অভিনেত্রীকে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..