✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৯-১৯, | ১৮:০০:৫৬ |রাজধানীর যাত্রাবাড়ী কাজলায় নবনির্মিত ৭ তালা ভবনে প্লাস্টারের কাজ করতে গিয়ে ওপর থেকে নিচে পড়ে আল আমিন (২৫) নামে এক রাজমিস্ত্রি মৃত্যু হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
ঢামেক হাসপাতালে নিয়ে আসা ভবনের মালিক বাছির উদ্দিন জানিয়েছেন দুপুরে ৭ তালা ভবনে মাচাং এ দাঁড়িয়ে প্লাস্টারের কাজ করার সময় অসাবধানতা বশত নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয় রাজমিস্ত্রি আলামিন। পরে সেখান থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে দুপুরে সোয়া এক টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। আল আমিন চাঁপাইনবাবগঞ্জ দারিয়া পুরের বাসিন্দা। তিনি কাজলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।