✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ঝড়ো সেঞ্চুরি করে জিম্বাবুয়ের বিপক্ষে নতুন রেকর্ড হেডের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-১৯, | ০১:৪৮:৪২ |

প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে থেমেছিলেন মাত্র ৪ রানে। পরের ম্যাচেই যেন সেই ব্যর্থতার সবটা সুদে-আসলে ফিরিয়ে দিলেন ট্রাভিস হেড। হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ঝড়ো সেঞ্চুরি করে নতুন রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ওপেনার।

শুক্রবারের ম্যাচে ৮৪ বলে ১১২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন হেড। এর মধ্যে ৭৫ বলেই পূর্ণ করেন শতক, যা জিম্বাবুয়ের বিপক্ষে অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির নতুন রেকর্ড। ইনিংসজুড়ে হেডের ব্যাট থেকে এসেছে ১৫টি চার ও ৩টি ছক্কা। শুরু থেকেই জিম্বাবুয়ের বোলারদের ওপর চড়াও হন তিনি। প্রথম বলেই ব্র্যাড ইভান্সকে চার মেরে রানের খাতা খোলেন। এরপর ব্লেসিং মুজারাবানির বলে ছক্কা হাঁকান। একই পেসারের এক ওভারে পরপর তিনটি চারও মারেন এই ওপেনার।

আক্রমণাত্মক ব্যাটিংয়ের ধারাবাহিকতায় মাত্র ৩২ বলেই ফিফটি পূর্ণ করেন হেড। ১২তম ওভারে সিকান্দার রাজাকে বাউন্ডারি মেরে অর্ধশতকের মাইলফলকে পৌঁছান তিনি।

তবে ফিফটির পর রান তোলার গতি কিছুটা কমে যায়। পরের ৫০ রান করতে হেড খেলেন আরও ৪৩ বল। শেষ পর্যন্ত ৭৫তম বলে সেঞ্চুরি পূর্ণ করে জিম্বাবুয়ের বিপক্ষে অস্ট্রেলিয়ার দ্রুততম ওয়ানডে শতকের রেকর্ড নিজের করে নেন। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন ম্যাট রেনশ। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ার হয়ে ৮৬ বলে শতক করেছিলেন তিনি।

রেকর্ড গড়ার পর অবশ্য বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি হেড। ইনিংসের ২৮তম ওভারে ওয়েসলি মাধেভেরের বলে কাভার পয়েন্টে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তার ১১২ রানের ইনিংস থামে ৮৪ বলে।

হেডের সঙ্গে অস্ট্রেলিয়ার বড় সংগ্রহে গুরুত্বপূর্ণ অবদান রাখেন কুপার কনোলি ও মিচেল মার্শ। কনোলি করেন ৭৮ রান, আর মার্শের ব্যাট থেকে আসে ৫৩ রান। তাদের ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৩৫৬ রানের বিশাল সংগ্রহ গড়ে অস্ট্রেলিয়া।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..