✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

৫ কোটি টাকায় বিক্রি হলো বিরল ‘সাদা বাজপাখি’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-৩১, | ১৩:৪৮:০৪ |

আবুধাবি ইন্টারন্যাশনাল হান্টিং অ্যান্ড ইকুয়েস্ট্রিয়ান এক্সিবিশন (ADIHEX) ২০২৬-এর নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে একটি বিরল সাদা বাজপাখি। ‘আল্ট্রা হোয়াইট পিওর গির গারমুশা’ প্রজাতির পাখিটির দাম উঠেছে ১৫ লাখ দিরহাম। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ কোটি ৬ লাখ ৬ হাজার টাকা।

এবারের প্রদর্শনীর নিলামে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া বাজপাখি। যুক্তরাষ্ট্রের মার্ক মগলিচ ফার্মে প্রজনন করা পাখিটির ওজন প্রায় এক কেজি। এর দৈর্ঘ্য ও প্রস্থ দুটিই ১৬.৫ ইঞ্চি।

সম্পূর্ণ সাদা পালক ও শারীরিক গঠনের বিশেষ বৈশিষ্ট্যের কারণে নিলামে পাখিটি ক্রেতাদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে।

আয়োজক আবুধাবি ন্যাশনাল এক্সিবিশনস কোম্পানির (ADNEC) ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ সিইও হুমাইদ মাতার আল ধাহেরি বলেন, এই রেকর্ডমূল্যের বিক্রি এক্সিবিশনটির আন্তর্জাতিক অবস্থানকে আরও শক্তিশালী করেছে। পাশাপাশি বাজপাখি পালন ও শিকারের ঐতিহ্য সংরক্ষণে আবুধাবির ভূমিকারও প্রতিফলন ঘটেছে।

তিনি বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা আমিরাতি ঐতিহ্য সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা আরও জোরদার হচ্ছে।

সূত্র: গালফ নিউজ

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..