✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

এল নিনোর প্রভাবে ইকুয়েডরে জরুরি অবস্থা জারি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-৩১, | ১১:৪৬:০৩ |

রেকর্ড সৃষ্টিকারী মাত্রায় শক্তিশালী হতে পারে এমন এল নিনো জলবায়ু পরিস্থিতির কারণে ল্যাটিন আমেরিকার সর্বশেষ দেশ হিসেবে ইকুয়েডর জরুরি অবস্থা ঘোষণা করেছে। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

এ বছরের এল নিনো ইতোমধ্যে মধ্য আমেরিকায় ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটাচ্ছে। অঞ্চলটি বর্তমানে তীব্র খরার কবলে রয়েছে। ইন্দোনেশিয়াতেও এটি দাবানলের প্রকোপ বাড়িয়ে দিচ্ছে। রবিবার কুইটো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বিজ্ঞানীরা বলেছেন, চলমান এল নিনো বছরের শেষ নাগাদ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। এর ফলে ২০২৭ সালে বিশ্বে রেকর্ড পরিমাণ তাপমাত্রা বাড়তে পারে।

ইকুয়েডরের ঝুঁকি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, ‘এল নিনো পরিস্থিতির’ কারণে শনিবার পুরো দেশে ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে।

এই সতর্কতার আওতায় জরুরি কমিটিগুলো সক্রিয় করা হয়েছে। এসব কমিটির দায়িত্ব হবে লোকজনকে নিরাপদ স্থানে আগাম সরিয়ে নেওয়াসহ অন্যান্য প্রতিরোধমূলক ব্যবস্থা সমন্বয় করা।

এল নিনোর কারণে নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্বাঞ্চলে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বেড়ে যায়। এতে বাতাসের গতিপথ, বায়ুচাপ ও বৃষ্টিপাতের ধরন বদলে যায়। এর ফলে মাছ ধরা ও পাখির পরিযানও ব্যাহত হয়।

ইকুয়েডর দেশের পূর্বাঞ্চলের আমাজন এলাকায় খরা ও দাবানলের আশঙ্কাও করছে। এল নিনোর কারণে পানামা, হন্ডুরাস ও এল সালভাদর ইতোমধ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে।

দক্ষিণে পেরুও এল নিনোর কারণে দেশটির এক-তৃতীয়াংশ শহরে জরুরি অবস্থা ঘোষণা করেছে। দেশটি সতর্ক করে বলেছে, তীব্র তাপ ও বৃষ্টির কারণে মানুষের পর্যাপ্ত খাবার নাও থাকতে পারে।

সূত্র: আরব নিউজ

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..