✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

হরমুজ প্রণালি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি দাবি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-৩০, | ১১:৩১:০১ |

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মোকাবিলায় কঠোর অবস্থানে থাকার কথা জানিয়েছে ইরান। নিজেদের জাতীয় স্বার্থ রক্ষায় কূটনৈতিক প্রচেষ্টা ও সামরিক প্রস্তুতি—দুই দিকেই সমান গুরুত্ব দিয়ে এগোবে তেহরান।

এদিকে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে যুক্তরাষ্ট্র যে বক্তব্য দিচ্ছে, তা তেলের বাজার প্রভাবিত করার উদ্দেশ্যে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য বলেও অভিযোগ করেছে তারা।

তবে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস আলজাজিরাকে জানিয়েছে, হরমুজ প্রণালি ঘিরে মার্কিন নৌ অবরোধ এখনো পুরোপুরি সক্রিয় রয়েছে। ওয়াশিংটনের দাবি, প্রণালীটি উন্মুক্ত এবং সেখান থেকে মাইন সরিয়ে ফেলা হয়েছে।

একই সঙ্গে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো আলোচনা চলছে না বলেও জানিয়েছে হোয়াইট হাউস।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হওয়ায় এটি ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের পরস্পরবিরোধী অবস্থান আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। সূত্র: আলজাজিরা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..