✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ওমানে সড়ক দুর্ঘটনায় ৬ জনের প্রাণহানি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২৯, | ১৫:০০:০২ |

ওমানের সামাইলে সড়ক দুর্ঘটনায় অন্তত ছয় জন নিহত হয়েছেন। এছাড়াও ১৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় শুক্রবার (২৮ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।

রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, সামাইলের ওয়াদি বানি রাওয়াহা এলাকায় মাস্কাটগামী সুলতান থুওয়াইনি বিন সাঈদ সড়কে একটি ট্রাক ও বেশ কয়েকটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ শুরুতে ওই এলাকার দিকে আসা গাড়িচালকদের সতর্ক থাকার আহ্বান জানালেও তখন হতাহতের সংখ্যা প্রকাশ করেনি। তবে শনিবার সকালে দেওয়া পরবর্তী এক হালনাগাদ তথ্যে পুলিশ ছয়জনের মৃত্যু ও ১৮ জনের আহতের বিষয়টি নিশ্চিত করে। আহতদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়।

পরবর্তী বিবৃতিতে দুর্ঘটনার স্থানটি সামাইলের আল মাহাল এলাকা হিসেবে উল্লেখ করা হয়। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে রয়্যাল ওমান পুলিশ এখন পর্যন্ত সংঘর্ষের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। সাউথ আল বাতিনাহ গভর্নরেট নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর শোক প্রকাশ করে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে।

সূত্র: গাল্ফ নিউজ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..